ডেস্ক রিপোর্টার
প্রকাশ : শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৬:২৩ পিএম
অনলাইন সংস্করণ

দেশে এখনো ৪২% মানুষ দারিদ্র্যসীমার নিচে

মির্জা ফখরুল ইসলাম আলমগীর

স্বাধীনতার ৫৬ বছর পরও বাংলাদেশ প্রত্যাশিত অর্থনৈতিক ও সামাজিক অগ্রগতি অর্জন করতে পারেনি বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানান, দেশে এখনও প্রায় ৪২ শতাংশ মানুষ দারিদ্র্যসীমার নিচে বসবাস করছে, যা উন্নয়নের ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ হিসেবে রয়ে গেছে।

শুক্রবার (১৭ এপ্রিল) যুব নেতৃত্ব ও উন্নয়ন সংগঠন Junior Chamber International (জেসিআই) আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বক্তব্যে তিনি বলেন, মুক্তিযুদ্ধের মাধ্যমে জাতি হিসেবে স্বীকৃতি পেলেও গত কয়েক দশকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো সম্ভব হয়নি। দেশের মাথাপিছু আয় ও জিডিপি এখনো প্রত্যাশিত পর্যায়ে পৌঁছাতে পারেনি বলেও উল্লেখ করেন তিনি। পাশাপাশি তিনি জানান, দেশের একটি বড় জনগোষ্ঠী এখনো মৌলিক শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত।

তবে বর্তমান পরিস্থিতির পাশাপাশি কিছু ইতিবাচক দিকও তুলে ধরেন তিনি। বিশেষ করে তরুণদের উদ্যোক্তা হয়ে ওঠা এবং কৃষিভিত্তিক উদ্যোগ গ্রহণকে তিনি দেশের অর্থনীতির জন্য আশাব্যঞ্জক বলে উল্লেখ করেন। তার মতে, তরুণ প্রজন্মের এই আত্মনির্ভরশীলতা ভবিষ্যতে অর্থনৈতিক প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি আরও বলেন, বড় কিছু অর্জনের জন্য স্বপ্ন দেখা জরুরি। এ প্রসঙ্গে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর উন্নত বাংলাদেশের স্বপ্নের কথা উল্লেখ করেন এবং সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দেশ গঠনে এগিয়ে আসার আহ্বান জানান।

খাদ্য ঘাটতি মোকাবিলা এবং বিভিন্ন ক্ষেত্রে অর্জিত সক্ষমতার কথা উল্লেখ করে তিনি একটি সমৃদ্ধ ও স্বনির্ভর বাংলাদেশ গড়ার আশাবাদ ব্যক্ত করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইভরি কোস্টকে হারিয়ে নকআউটে জার্মানি

1

হ্যামস্ট্রিং চোটে পরের ম্যাচে অনিশ্চিত রাফিনিয়া

2

‘রেফারির বিতর্কিত সিদ্ধান্তেই’ কী বাদ পড়ল জার্মানি?

3

মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত সোহেল-স্বপ্নার জেল আপিল শুনানির জন্য গ

4

চাহিদা কমায় দেশে নেই লোডশেডিং

5

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বৈশাখী আয়োজন বর্জনের ঘোষণা চারুকলার

6

মেসির সঙ্গে কাঁদলেন স্কালোনিও

7

সময় পার হলে বুঝতে পারবেন, ফলাফলের চেয়েও বড় কিছু এখানে রয়েছে

8

চোটে বিশ্বকাপে ছিটকে পড়ার শঙ্কায় গ্যানাব্রি

9

ইসরাইলি বিমান হামলায় লেবাননে নিহত ১২

10

হরমুজ প্রণালীতে ‘প্রজেক্ট ফ্রিডম’ স্থগিত

11

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা নিয়ে সুইজারল্যান্ডে পাকিস্তান প্রতি

12

আর্জেন্টিনা–মিসর ম্যাচের মতোই রেফারিং চাইলেন ফ্রান্সের কোচ

13

২৪ ঘণ্টায় হাম উপসর্গে পাঁচ জনের মৃত্যু

14

নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় বিশেষ উদ্যোগ নিলো সরকার

15

ঈদের দিন ছাড়া খোলা থাকবে কাস্টম হাউস

16

আর্জেন্টিনার বিপক্ষে অন্য কোনো দল এভাবে লড়তে পারত না: কেপ ভা

17

আইন ভেঙে ভবন নির্মাণ করলে বন্ধ হবে পানি, গ্যাস ও বিদ্যুৎ সংয

18

আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের আগে ধর্ষণের অভিযোগে তদন্তের মুখ

19

বিশ্বকাপের ফাইনাল মঞ্চ মাতাবেন শাকিরা

20